আবহাওয়া

ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে, ভাসতে পারে গোটা দক্ষিণবঙ্গ

আর দু’দিন পরেই বিশ্বকর্মা পুজো , মাটি হতে পারে পুজোর কেনাকাটাও , জানালেন আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে‌ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওয়েদারআপডেট থেকে জানাগেছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় এছাড়াও উত্তাল হতে পারে সমুদ্র। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার থেকেই ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা গুলি তে, তাই জেলাগুলিতে সতর্কতা জারি করেছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান জেলায়। রবিবারও দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। উপকূল এলাকায় ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা জানান হয়েছে।এদিকে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.‌৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। তাই সবাই কেই সতর্কতা জানি করেছে আবহাওয়াবিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.