দেশ

অপারেশন মহাদেবে নিকেশ পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড, কি তথ্য জানালো NIA?

গত ২২ শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গী হামলায় প্রাণ হারায় ২৬ জন প্রযটক। এরপর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া ভাষায় ভারত জবাব দিলেও সব সন্ত্রাসবাদীরা ধরা পারেনি। যা নিয়ে বারংবার কেন্দ্র সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার অপারেশন মহাদেবের মাধ্যমে সংসদ ভবনে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শ্রীনগরের লিদবাসে অভিযান চালায় যৌথবাহিনী। যেখানে তাঁবু খাটিয়ে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখানেই অতর্কিতে হামলা চালায় স্নাইপার’ ব্যবহার করে গুলি চালায়। সেই হামলাতে নিকেশ হয় পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ সহ ওই হামলার সঙ্গে জড়িত আরো ২ জঙ্গি। এরপর সেই জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে মার্কিন কার্বাইন, একে-৪৭, ‘রাইফেল গ্রেনেড’, বিস্ফোরক। রাইফেলের ব্যারেল থেকে ছোড়া যায় এমন গ্রেনেড।

পাশাপাশি যৌথবাহিনীর প্রাথমিক ভাবে মনে করছে, বেশ কয়েকজন জঙ্গিই ওই এলাকায় ঘাঁটি বানিয়েছে। এমনকি বাহিনীর সন্দেহ, আরও জঙ্গি আশপাশের কিছু বিস্তীর্ণ এলাকায় লুকিয়ে থাকতে পারে। তাই তাদের খোঁজে দ্বিতীয় দিনেও জারি ‘অপারেশন মহাদেব’। এবার এই তিন জঙ্গির পরিচয় জানতে যৌথবাহিনীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে NIA। যার জন্য ব্যবহৃত হচ্ছে ‘বায়োমেট্রিক ডেটা’ ও ‘ফেসিয়াল রেকগনিশন’ প্রযুক্তির। ইতিমধ্যেই জঙ্গিদের থেকে উদ্ধার ‘চিনা ডিভাইস’ ফরেনসিকে পাঠানো হয়েছে। সমস্ত নথি নিশ্চিত হলেই অভিযানের তথ্য সামনে আনবে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.