গত ৯ই আগস্ট আর জি করে কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর নারকিও নির্যাতনের ঘটনা ঘটে। এরপর ১৪ই আগস্ট রাত দখলের দিনে আরজি করে জরুরি বিভাগ কার্যত তছনছ করে দেয় একদল দুষ্কৃতী। সেই দিনটিকে স্মরণ করে শনিবার সেই রাত দখলের ডাক দিল জুনিয়র ডাক্তাররা।
বর্তমানে পাঁচ দফার দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে বসে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র চিকিৎসকেরা। সেই অবস্থান পঞ্চম দিনের পরে যেখানে অংশ নিয়েছে অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়াড়া। এছাড়াও রয়েছে সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। ৯ ই আগস্ট এর ঘটনা ঘটার পরে ১০ ই আগস্ট থেকে জোর কদমে আন্দোলন শুরু হয় আর জি করে। পরে সেই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পরে গোটা রাজ্যে। এমনকি এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে পুরো ভারত বর্ষ।
এছাড়াও ঘটনা নিয়ে আন্দোলনের ছবি উঠে আসে বিদেশের মাটিতেও। এরপর ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত দখলের দাগ দিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। সেই ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল অসংখ্য মানুষ। রাস্তায় কার্যত জনস্রোতের মধ্যেই আরজিকরের জরুরি বিভাগে ঢুকে তান্ডব চালায় এক দল দুষ্কৃতী। আজ সেই ঘটনার এক মাস সম্পূর্ণ হলো। তাই ১৪ই আগস্টের পর ১৪ই সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকেরা ডাক দিলেন “রিক্লেইম দ্য নাইট, রিক্লেইম দ্য রাইট, রিক্লেইম দ্য ফাইট”। পাশাপাশি আন্দোলনরত ডাক্তাররা আবেদন করেছে পুরো রাজ্যকে ব্ল্যাক গড পোস্টার সহ বিভিন্ন জিনিস দিয়ে মুরে ফেলতে। বর্তমানে সবাই অপেক্ষায় রয়েছে কবে বিচার পাবে তিলোত্তমা।







