খেলাধুলা

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া: ওডিআই সিরিজের উত্তেজনা, কোথায় দেখবেন লাইভ ম্যাচ

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের ওডিআই সিরিজের জন্য প্রস্তুত। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই সিরিজের মাধ্যমে দু’দলই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করবে। প্রথম ম্যাচটি নটিংহ্যামে ভারতীয় সময় সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলার বিশ্রামে থাকায়, এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন হ্যারি ব্রুক। তরুণ ইংল্যান্ড দলটিতে ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনের মতো খেলোয়াড়দের উপর নির্ভর করবে। অন্যদিকে, প্যাট কামিন্স বিশ্রামে থাকলেও অস্ট্রেলিয়া ফিরে পেয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, এবং মিচেল স্টার্কের মতো বড় খেলোয়াড়দের।

এই পাঁচ ম্যাচের সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ গত বছরের বিশ্বকাপের পর এবারই প্রথম তারা ওডিআই ফর্ম্যাটে মুখোমুখি হচ্ছে।

ভারতে এই সিরিজের সরাসরি সম্প্রচার হবে সনি স্পোর্টস ৫ ও সনি স্পোর্টস ৫ এইচডি চ্যানেলে। এছাড়া, অনলাইনে লাইভ স্ট্রিমিং উপলব্ধ থাকবে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে। ফ্যানকোড অ্যাপেও এই সিরিজের সমস্ত ম্যাচ দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.