নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে মহামেডানের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। এই ড্রয়ের ফলে বিনো জর্জের ছেলেরা খেতাব জয়ের আরও এক ধাপ এগিয়ে গেল। দুইবার পিছিয়ে পড়েও কামব্যাক করে লাল-হলুদের যুদ্ধে বীরত্ব দেখালেন জেসিন টিকে, যিনি দলের হয়ে দু’টি গোল করলেন।
ম্যাচের শুরুতেই ২০ মিনিটে মহামেডানের হয়ে গোল করেন বামিয়া সামাদ, জোসেফের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি। তবে ইস্টবেঙ্গলও পিছিয়ে থাকেনি, ৪০ মিনিটের মাথায় জেসিন গোল করে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের লিড নেয় মহামেডান। লাল-হলুদের ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন সোরাইসাম সিং। তবে ইস্টবেঙ্গলের আশার আলো হয়ে আবারও জেসিন টিকে ম্যাচের ৭৬ মিনিটে দুর্দান্ত গোল করে ইস্টবেঙ্গলকে খেলা ধরে রাখেন।
শেষ মুহূর্তে হীরা মণ্ডলের শট মহামেডানের গোলকিপার বাঁচালে তিন পয়েন্ট পেতে পারত ইস্টবেঙ্গল। তবে ১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন খেতাবের খুব কাছাকাছি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৪১। তিন ম্যাচে চার পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত করতে পারবে লাল-হলুদ বিগ্রেড।







