বিহারের SIR সম্পূর্ণ বাতিলের হুশিয়ারি দিল সুপ্রিম কোর্ট ! সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে , বিহারের SIR নিয়ে ইলেকশন কমিশনের তরফে কোনো অবৈধ পদক্ষেপ নিলে , SIR সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে । জানা গিয়েছে , সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি হবে , আগামী ৭ সেপ্টেম্বর ।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ , সোমবার শুনানি চলাকালীন জানায় , “নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।”
প্রসঙ্গত , সম্প্রতি , নির্বাচন কমিশন ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় , নাগরিকত্ব প্রমাণের নথির তালিকায় যুক্ত করতে হবে আদালতকেও । কমিশন তাতে আপত্তি জানালেও বারংবারই সেই আপত্তি উড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট ।
উল্লেখ্য , ইতিমধ্যেই বিহারে SIR এ বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটার । বিরোধী দলগুলোর অভিযোগ , এই বাদ পড়া ৬৫ লাখের মধ্যে অনেক বৈধ ভোটারও আছে । প্রথমে এই বাদ পড়া ভোটারদের তালিকা, আলাদা করে প্রকাশ করেনি ইলেকশন কমিশন । পরে শীর্ষ আদালতের রায়তেই প্রকাশ করা হয় ওই তালিকা । এবার এই SIR নিয়েই আরো বড় হুশিয়ারি দিল সুপ্রিম কোর্ট।







