রাতের অন্ধকারে চা বাগানে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। আর চিতাবাঘের ঘুরে বেড়ানোর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মেটেলি ব্লকের চালসা – মেটেলি রাজ্য সড়কের আইভিল মোর সংলগ্ন এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ নিজের গাড়িতে করে চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন রাজ বরুয়া। ওই সময় একটি বড় চিতাবাঘ রাস্তা পার হয়ে ইনডং চা বাগানে ঢুকে যায়। চিতাবাঘের রাস্তা পাড়ের সেই ভিডিও ক্যামেরাবন্দি করেন তিনি। চিতাবাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা সকলেই। ওই এলাকাটির পাশেই রয়েছে ইনডং চা বাগান ও চাপরামারী জঙ্গল। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখার ঘাটনা ঘটেছিল। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন পথচলতি জনগণ। চালসা- মেটেলি রাজ্য সড়কে রোজ কয়েক হাজার জনগণ গাড়ি সহ যাতায়াত করেন। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, রাতের অন্ধকারে চা বাগান সংলগ্ন এলাকার সড়কে যাতায়াত করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ওই সময় চিতা বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীর রাস্তা পারাপার হতে পারে।
Read Next
October 30, 2026
জলাশয়ের মরণফাঁদ থেকে শিশুদের জীবনরক্ষা: দিল্লির বুকে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত বাংলার মঞ্জু ও সোনামণি!
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
October 30, 2026
কালীপুজোয় বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়াতেও লাগবে দমকলের অনুমতি
October 30, 2026
স্বামীর ধাক্কায়, বিক্ষত স্ত্রী। গাড়ী নিয়ে চড়াও, “বাইক-ট্যাক্সি”এর উপর।
October 29, 2026
রায়গঞ্জের সভা থেকে হামিদুল রহমানকে নিশানা শুভেন্দুর, পুরনো মামলা খোলার নির্দেশ
Related Articles
নজরদারিতে এবার বেসরকারি হাসপাতালের বিল! স্বচ্ছতা আনতে বিধানসভায় পাস হল গুরুত্বপূর্ণ বিল
June 18, 2025
২০০২-এর ভোটার লিস্টে নাম নেই পরিবারেরই সদস্য! তবুও হাতে বিএলওর দায়িত্ব — চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে
October 26, 2025
Check Also
Close





