খেলাধুলা

নেটে বুমরাহর বোলিংয়ে বিরাট সংগ্রাম, দ্বিতীয় টেস্টের আগে ফর্ম খুঁজছেন কোহলি

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন। তবে তার প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন সতীর্থ পেসার জসপ্রীত বুমরাহ। নেটে ১৫ বল মোকাবেলায় কোহলি চারবার আউট হন বুমরাহর বলে। বিশেষ করে একটি বলে প্যাডে আঘাত লাগার পর বুমরাহ বলেন, “সামনে লাগা”, যা কোহলিও মেনে নেন।

পরের বলেই কোহলি অফ-স্টাম্পের বাইরে একটি বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হন। পরপর দু’বার বুমরাহ তাকে বিভ্রান্ত করেন। স্পিনারদের নেটে গিয়েও কোহলির দুর্ভোগ শেষ হয়নি, জাদেজার বল খেলতে গিয়ে তিনবার ব্যাট মিস করেন এবং শেষে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন।

কোহলির এমন দুর্বলতা নিয়ে সমালোচনার মধ্যে সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকারও বলেছেন, দলীপ ট্রফিতে না খেলাটা রোহিত ও কোহলির জন্য ভালো হয়নি। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে কোহলির ঘুরে দাঁড়ানোর দিকে নজর ক্রিকেট বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.