সম্প্রতি ২২ গজের দুনিয়া থেকে সরে দাঁড়িয়েছেন , ক্রিকেটের গব্বর । এক সাথেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি । হঠাৎ করেই কেনো অবসরের সিদ্ধান্ত ! ৩৩ দিন পর নিজেই জানালেন কারণ । ভারতীয় দলে , প্রায় , দুবছরের মতো সময় খেলার সুযোগ পাননি শিখর । তবে আইপিএল খেলছিলেন তিনি । তাঁর কাছে সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে অনুশীলন করে , জাতীয় দলে ফেরার । তবে ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি শিখর ধাওয়ান । সেই কারণে ক্রিকেট জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন তিনি ।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ধাওয়ান জানান , “আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। ১৮-১৯ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা করছিল না। গত দু’বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। শুধু আইপিএল খেলছিলাম। তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছি।”
দেশের জার্সিতে যথেষ্ট কৃতিত্ব রয়েছে ধাওয়ানের । জাতীয় দলের জার্সি গায়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিবসীয় ম্যাচ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শিখর । জাতীয় দলের হয়ে ২০২২ সালে , শেষ একদিনের ম্যাচ খেলেন গব্বর । আইপিএলের গত মরশুমে সুযোগ পেলেও মাত্র ৫ টি ম্যাচ খেলেছিলেন তিনি । তারপর চোটের কারনে এর খেলা হয়ে ওঠেনি । ২০১৩ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের অধিকারী ছিলেন তিনি । তবে দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ার ফলেই যে অবসর ঘোষণা করেছেন , তা স্পষ্টতই জানিয়েদিলেন শিখর । তবে সুখবর অনুরাগী দের জন্য । সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিলেও লেজেন্ডস্ ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে গব্বরকে ।







