রাজ্য

নতুন ছকের পরিকল্পনা,দু’মাস কলকাতায় ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার পরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো শুরু। এই পুজোতে কী কোন রকম ঝামেলার ইঙ্গিত দিচ্ছে কলকাতা পুলিশ ? তার জন্যই কী নতুন ছকের পরিকল্পনা? কী জানাচ্ছেন পুলিশ কর্তৃপক্ষ।

সূত্রের খবর,কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এমন খবর রয়েছে কলকাতা পুলিশের কাছে। এই বুধবার বিবৃতি দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানান আগামী ২ মাস ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। শহরের একাংশে ৫ জনের উপর, বা বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা পুলিশ।

এছাড়াও জানান, বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় কোনও রকমের বড় জমায়েত করা যাবে না। এমনকি লাঠি, বা কোনও অস্ত্র দেখতে পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। এছাড়াও ১৬৩ ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে কলকাতা পুলিশ।

পুজোর আগে শান্তি বজায় রাখতে কি পরিকল্পনা, এই প্রসঙ্গে জানান, এই নিয়ম লাগু হবে ২৫ সেপ্টেম্বর থেকে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই দু’মাস কোনওরকমের জমায়েতেরই অনুমতি পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ। এদিকে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এখনও দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি চলছে। দুর্গাপুজোর ভিড়ে, কোনওরকমের অস্বস্তিকর ঘটনা এড়াতেও কোমর বাঁধছে পুলিশ।এর থেকে বোঝাই যাচ্ছে পুজো আগে এবং পুজোর সময় এক বড়সড়ো ঝামেলার আশঙ্কা করছেন কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। তার জন্যই এত তড়িঘড়ি ছক কষছেন কলকাতা পুলিশের সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.