চিকিৎসা করাতে আগামী সপ্তাহে কলকাতায় আসছেন বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল । অনুব্রতর কলকাতায় আসার সংবাদে , আরো একবার জল্পনা শুরু হয়েছে, ‘ দিদি-কেষ্ট ‘ -এর সাক্ষাৎ নিয়ে । জেলফেরত তৃণমূল নেতা , গরু পাচারের অভিযোগে , প্রায় ২ বছরেরও বেশি সময় জেলে ছিলেন । গরু পাঁচার মামলায় ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল । তাই জেল থেকে বেরোতে গেলে , দুটি মামলাতেই জামিন পেতে হতো অনুব্রতকে। সিবিআই মামলায় আগেই জামিন পেলেও ইডি মামলায় জামিন পাচ্ছিলেন না তিনি । সোমবার ইডি মামলায় জামিন পেয়ে , মঙ্গলবার নিজের বাড়ি ফেরেন কেষ্ট ।
অনুব্রত এর বাড়ি ফেরার দিনই , তাৎপর্যপূর্ণভাবে বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিলো মুখ্যমন্ত্রীর । বারংবারই প্রশ্ন উঠছিল , তবে কি ঘরে ফেরার দিনই দিদির সাথে দেখা হবে ভাইয়ের ! জল্পনায় সায়ও দিয়েছিলেন অনুব্রত মন্ডল । কিন্তু শেষ পর্যন্ত আর অনুব্রত – মমতা সাক্ষাৎ হয়নি ।
অনুব্রতর গ্রেফতারির পর থেকে সব সময়ই তাঁর পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী । ঘরে ফেরার সময়ও দেখা যায় মুখ্যমন্ত্রীর প্রতি অনুব্রতর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেষ্ট জানান যে , তিনি সবসময় মমতা ব্যানার্জির পাশে আছেন , তিনি দিদি কে ভালবাসেন । এবার আগামী সপ্তাহে কলকাতায় এলে , মমতা ব্যানার্জির সঙ্গে অনুব্রতর সাক্ষাৎ হয় কিনা , সেদিকেই মুখিয়ে আছে রাজনৈতিক মহল ।







