রাজ্য

পুজোর আগেই সিএসসির নয়া চমক! এবার গ্ৰাহকদের যাবতীয় পরিষেবা মিলবে হোয়াটসঅ্যাপেই!

দুর্গাপূজোর মাত্র হাতেগোনা ১০দিন। এই আবহেই সিএসসির নয়া চমক। এবার গ্ৰাহকদের যেকোন সমস্যা মেটাবে খোদ হোয়াটসঅ্যাপেই।
আর পুজোর সময় স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় সমস্যায় গ্ৰাহকদের যাতে না পড়তে হয়, কার্যত সেই কারণেই আজ অর্থাৎ বৃহস্পতিবার কন্ট্রোল রুম উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সিএসসির আধিকারিকরা।

ইতিমধ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে গ্ৰাহকদের সুবিধার্থে। এই ৮৪৩৩৭১৯১২১ নম্বরটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্ৰাহকদের সমস্যা মেটাবে।

এবার জেনে নিন ঠিক কি কি পরিষেবা মিলবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে?

১. বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকরা।
২. দেখা যাবে বিল পাশাপাশি বিলের কপি ডাউনলোড করা যাবে।
৩. থাকছে বিল পেমেন্ট করারও সুবিধা।
৪. থাকছে পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধা।
৫. থাকবে প্রিপেড ভাউচার রিচার্জের সুবিধা।
৬. থাকবে নতুন কানেকশনের জন্য আবেদন করার সুযোগ ।
৭. জানতে পারবেন নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ।
৮. জানা যাবে বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি।
৯. সর্বশেষ এবং যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বিদ্যুৎের লাইন কোথাও বিপজ্জনকভাবে থাকলে তারও ছবি তুলে পাঠাতে পারবেন গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.