খেলাধুলা

নতুন মেন্টর পেলো নাইট বাহিনী

গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলেন শাহরুখ খানেরা। কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হিসাবে নিযুক্ত হলেন , ওয়েস্ট ইন্ডিয়ান তারকা খেলোয়াড় ডোয়েন ব্রাভো । চলতি বছরে হয়ে যাওয়া মরশুমে , মেন্টর গম্ভীরের হাত ধরে ১০ বছর পর আইপিএল খেতাব জয় করেছিল নাইট বাহিনী । কিন্তু গম্ভীর বর্তমানে ব্যস্ত , জাতীয় দলের কোচ হিসেবে । তাই তাঁর জায়গায় এবার কলকাতা মেন্টর হিসেবে বেছে নিল ব্রাভোকে । আইপিএলে বিপুল পরিমাণে অভিজ্ঞতা রয়েছে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের । আইপিএলের পাশাপাশিও খেলেছেন বিভিন্ন দেশের টি২০ লীগ । আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স , চেন্নাই সুপার কিংস ও গুজরাট লায়নস এর হয়ে ব্যাটে-বলে আগুন ঝরাতে দেখা গিয়েছে ব্রাভোকে ।

সূত্রের খবর , শুধু কলকাতা নয় , নাইট রাইডার্সের বাকি দলগুলিরও দায়িত্ব সামলাবেন ডোয়েন ব্রাভো । কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পাওয়ার পর , ব্রাভো জানিয়েছেন , “গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। যে ভাবে ওরা দল পরিচালনা করে তা শেখার মতো। দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।”

ব্রাভো কে দলের মেন্টর হিসেবে পেয়ে , আপ্লুত নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোরও। তিনি বলেছেন , “ ব্রাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে ওর। আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্রাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.