খেলাধুলা

আইপিএল এর ম্যাচ সংখ্যা নিয়ে নয়া সিদ্ধান্ত বোর্ডের

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল , ২০২৫ এবং ২০২৬ আইপিএল মরশুমে আইপিএলে ম্যাচ সংখ্যা হতে পারে ৮৪ টি করে । কিন্তু সূত্রের খবর , এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড । যার ফলে ৮৪ টি করে ম্যাচ হবে না বলেই মনে করা হচ্ছে । সম্ভাবনা , কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত । ২০২৩ এবং ২০২৪ আইপিএল মরশুমে ৭৪ টি করে ম্যাচ খেলা হয়েছিল । পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ এবং ২০২৬ আইপিএল মরশুমে ৮৪ টি এবং ২০২৭ ও ২০২৮ আইপিএল মরশুমে ৯৪ টি করে ম্যাচ হওয়ার কথা ছিল । প্রতিযোগিতা সম্প্রচার করার জন্য, আগ্রহী টেলিভিশন সংস্থা গুলিকে ক্রমশ ম্যাচ সংখ্যা বাড়ানোর বিষয় জানানো হয়েছিল । তবে এখন সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড । যার ফলে , ২০২৩ এবং ২০২৪ সালের মতো আগামী মরশুমেও ৭৪ টি ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে ।

সূত্রের খবর , খেলোয়াড়দের কথা ভেবেই , ম্যাচ সংখ্যা না বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই । ম্যাচের সংখ্যা বাড়লে , চাপ বাড়বে খেলোয়াড়দের ওপরেও । যার ফলে বিশ্রামের সময় কমবে এবং চোট – আঘাতের পরিমাণও বাড়তে পারে । এ বিষয় জয় শাহ জানিয়েছেন , ‘‘২০২৫ সালের আইপিএলে ৮৪টি ম্যাচ করার কোনও সিদ্ধান্ত হয়নি। ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেলে ক্রিকেটারদের উপর চাপও বাড়বে। হতে পারে চুক্তিতে ৮৪টি ম্যাচের কথা রয়েছে। তবে ম্যাচের সংখ্যা কত হবে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিসিসিআইয়ের রয়েছে।’’

২০২৫ সালের আইপিএল মরশুমের ফাইনাল হতে পারে মে মাসের শেষের দিকে । তারপরেই ১১ জুন , ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অনুরাগীদের আশা জাতীয় দল , এবারেও ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ফলে আইপিএল শেষ হতে যত সময় লাগবে , টেস্টের ফাইনালে প্রস্তুতির জন্য , ততো কম সময় পাওয়া যাবে । তাই আইপিএলে ম্যাচ সংখ্যা না বাড়ানোরই সম্ভাবনা বেশি বৃদ্ধি পাচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.