খেলাধুলা

ছেলেকে উচ্চস্তরে খেলানোর জন্য কোনো ঘুষ দিতে পারবেন না , জানিয়ে দিয়েছিলেন বিরাটের বাবা

বাবা একসময় বলেছিলেন, পারলে নিজস্ব যোগ্যতায় ক্রিকেট খেলবে, কিন্তু তাঁর জন্য কাউকে ঘুষ দিতে পারব না। প্রয়াত পিতা প্রেম কোহলির এই মন্ত্রে দীক্ষা নিয়েই আজ নিজেকে ২২ গজের দুনিয়ায় নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছেন বিরাট । শুক্রবার , এক পডকাস্টের মাধ্যমে , নিজেই এই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন বিরাট কোহলি ।

উল্লেখ্য , বর্তমানে অতটা ভালো ফর্মে নেই বিরাট । তাঁর ব্যাটে রানের খরা কাটাতেই সম্ভবত এবার রঞ্জিও খেলবেন তিনি । দিল্লী ক্রিকেট সংস্থার তরফে , রঞ্জির যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে , সেখানেও সর্বপ্রথম নাম রয়েছে বিরাটেরই । সেই প্রসঙ্গ টেনে এনেই , বিরাট পডকাস্টে জানান , ‘‘জীবনে প্রথমবার নির্বাচিত হয়েছিলাম দিল্লি অনূর্ধ্ব-১৪ দলে। কিন্তু বেলা একটার সময় আমার নাম বাদ হয়ে যায়। সকলেই জানেন, রাজ্য স্তরের ক্রিকেটে কী চলে! ফলে কিছুই বলার ছিল না।’’ এর কারণ বলতে গিয়ে , বিরাট জানান , ‘‘খুব সম্ভবত দেনা-পাওনার ভিত্তিতে সেই ক্রিকেটার আমার চেয়ে ভাল বলে বিবেচিত হয়েছিল সেই মুহূর্তে। সেই সময় কেউ একজন এসে বাবাকে প্রস্তাব দিয়ে যান, টাকা দিলে হয়তো আমি দলে জায়গা পেয়েও যেতে পারি। সব শুনে বাবা বলে দেন, দলে জায়গা পাওয়ার জন্য একটি টাকাও দেবেন না। যদি ছেলে নিজের যোগ্যতায় খেলতে পারে তো খেলবে। না পারলে পারবে না। সেই কথাটা মনে গেঁথে গিয়েছিল।’’

বিরাট যদিও এতে আপস না করে , সারাজীবন এই আদর্শই মেনে চলেছেন । তিনি বলেন , ‘‘আমিও সেই পরামর্শ মেনে চলেছি। তার সঙ্গে আপস করিনি। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়েই সমস্ত ধরনের প্রতিকূলতা অতিক্রম করে এই জায়গায় এসে পৌঁছেছি।’’

২০০৬ সালে দিল্লীর হয়ে রঞ্জিতে অভিষেক হয় বিরাটের। যে পিতার মন্ত্রে দীক্ষিত হয়ে কোহলি নিজেকে প্রতিষ্ঠিত করতে খেলতে নেমেছিলেন , রঞ্জি অভিষেকের দিনই , সেই পিতা তাঁদের ছেড়ে চলে যান । বাবার মৃত্যুর দুঃখ বুকে চেপে রেখেই , কর্নাটকের বিরুদ্ধে লড়াকু ইনিংস খেলেন কিং কোহলি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.