খেলাধুলা

ধর্ষণের অভিযোগে বিদ্ধ ললিত মোদীর ভাই: সরাসরি গ্রেফতার বিমানবন্দর থেকে

ভারতের অন্যতম বিতর্কিত ব্যক্তিদের মধ্যে একজন হলেন ললিত মোদী। আইপিএলে তাঁর বিভিন্ন কাণ্ড কলঙ্কিত করেছে ভারতীয় ক্রিকেটকে। এইবার তাঁর ভাই সমীর মোদীর ক্ষেত্রে উঠলো
ধর্ষণের গুরুতর অভিযোগ। দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির থানাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগকারিণীর দাবী, ২০১৯ সালে সমীর মোদীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁকে ধর্ষণ করেন সমীর।

তাঁর অভিযোগের ভিত্তিতে,বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সমীরকে। তিনি দেশের বাইরে থাকাকালীন ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ায় জারী হয় লুক আউট নোটিশ যার ফলে বিজনেস ট্রিপ সেরে ইওরোপ থেকে ফেরার পথেই গ্রেফতার করা হয় তাকে। আদালতের নির্দেশে, একদিনের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ললিত মোদীর ভাইকে। অপরদিকে সমীর মোদীর আইনজীবীর দাবী, তার ক্লায়েন্টকে টাকার জন্য বিগত ৪ বছর ধরে ব্ল্যাকমেইল করা হচ্ছিল ভুয়ো এফআইয়ারের নামে। যে মহিলা অভিযোগ জানিয়েছেন তার নামে একমাস আগে দুবার পুলিশের কাছে ব্ল্যাকমেলের অভিযোগ করেছেন সমীর মোদী। ৫০ কোটি টাকার দাবীর প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখালেও পুলিশ কোনোরকম পদক্ষেপ নেয়নি এই অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.