কলকাতা

পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কায় ভাঙলো বড়দিন উপলক্ষে রঙিন লাইট লাগানোর অস্থায়ী গেট

ঘটনাটি ঘটেছে বেলা প্রায় বারোটা নাগাদ। বিড়লা প্লানেটরিয়ামের দিক থেকে ধর্মতলামুখী একটি বেসরকারী বাস দ্রুত গতিতে আসছিল এই উড়ালপুল দিয়ে। পাশের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এই অস্থায়ী গেটটিতে ধাক্কা মারে ওই বেসরকারী বাসটি। ঘটনার জেরে বাসের চালক এবং বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর চোট পান। কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা।
বাসটিকে পুলিশ আটক করে নিয়ে গেছে।
রেকলেস ড্রাইভিং এর অভিযোগ এ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.