পরিস্থিতির জেরে আর মীরপুরের দিকে এগোবেন না শাকিব ! তাহলে কি ভারতের বিরুদ্ধে কানপুরের ম্যাচের পরেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন তিনি ? কানপুরে দ্বিতীয় টেস্টের পূর্বেই শাকিব জানিয়ে দিয়েছিলেন , দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলার পরেই , টি ২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন তিনি । তবে তাঁর ইচ্ছে ছিলো মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট ফরম্যাটকে বিদায় জানাবেন । তবে বাংলাদেশী ক্রিকেটারের সেই ইচ্ছে পূরণ হয়তো আর হবে না । শাকিব চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করা হোক । তবে , হাত তুলে নিয়েছে বাংলাদেশী সরকার ।
বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর , আর সে রাষ্ট্রে ফেরেননি বাংলাদেশী তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। পাশাপাশি একটি খুনের মামলায় , তার বিরুদ্ধে চলছে তদন্তও । শাকিব চেয়েছিলেন, মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার পর , বাংলাদেশী ক্রিকেট বোর্ডের মাধ্যমে দেশে ফেরা এবং পরে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা । তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফ জানিয়ে দেন , শাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না , বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ।
শেখ হাসিনার সময় বাংলাদেশের সাংসদ ছিলেন শাকিব । এমত পরিস্থিতিতে দাড়িয়ে সাংসদ শাকিবের বিরুদ্ধে জনমানসের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে , তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দেওয়া কঠিন । তবে আসিফ মাহমুদের তরফে জানানো হয় , খেলোয়াড় হিসেবে সম্পূর্ণ নিরাপত্তা পাবেন শাকিব । আসিফ মাহমুদ জানান , ” খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধ রয়েছে। এর বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা অবান্তর। “







