দেশ

নিজেদের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবক যুবতী

নিজেদের শরীরে পেট্রোল ঢেলে আত্মঘাতী হলো নার্সিং স্টুডেন্ট। এমন ভয়ংকর ঘটনাটি ঘটেছে কোথানুরের একটি আবাসন বাড়িতে। মৃত ছাত্রীর নাম সৌমিনি দাস বয়স ২০। ও মৃত যুবকের নাম অভিল আব্রাহাম বয়স ২৯। তবে কেন তারা এরকম সিদ্ধান্ত নিল তার উত্তর এখনো পাওয়া যায়নি।

বয়স কুড়ির মৃতা সৌমিনি দাস পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তবে নার্সিং পড়ার সূত্রে এখন ব্যাঙ্গালোরেই থাকতো সে। অপরদিকে বয়স ২৮ এর মৃত যুবক অভিল আব্রাহাম কেরলের বাসিন্দা ছিল। এক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল সে। এলাকাবাসীর থেকে জানা যায়, গতকাল চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসে তারা। এসে দেখে তারা দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাই সেই অবস্থায় কিছুই করার থাকেনা স্থানীয়দের।

তবে ওই যুবক যুবতীর এমন বড় সিদ্ধান্ত যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কেনই বা এমন সিদ্ধান্ত নিল তারা? কি সম্পর্ক ছিল দুজনের মধ্যে? সেই উত্তর এখনো দিতে পারেনি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.