আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানাতে আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় এক সাংবাদিক সম্মেলন করা হলো যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন dcp west সন্দীপ কররা সঙ্গে acp কুলটি sk javed হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারীক কৃষ্ণেন্দু দত্ত সহ অনেকে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডিসিপি ওয়েস্ট সন্দ্বীপ কাররা বলেন গত ৫ তারিখ থেকে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এই পাঁচজন বেআইনিভাবে বান্দুকের লাইসেন্স তৈরি করা এবং বেআইনি বন্দুক বিক্রি করার কাজে যুক্ত ছিলেন। তাদের কাছ থেকে বেআইনি পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করা হয় এবং এই ঘটনায় কে কে জড়িয়ে রয়েছে সেই বিষয় ও তদন্ত করছে কুলটি থানার পুলিশ।







