অফবিট

বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যান! কুসংস্কার নয়! আসল কারণ জানলে অবাক হবেন।

বিভিন্ন বিষয়ে নানা রকম সংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে অনেক কুসংস্কার, অনেক অন্ধ বিশ্বাসও প্রচসিত আছে। তার মধ্যে একটা হল বিড়ালের রাস্তা কাটা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় রাস্তা পেরলো একটা বিড়াল। ব্যস, সেই সময় রাস্তা পেরোলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে এই অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায়। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই বিশ্বাস অনেক মানুষের মনে গেঁথে আছে। বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা বিশেষ ভাবে অশুভ বলে মনে করেন অনেকে।

তবে এই বিশ্বাস গড়ে ওঠার পেছনে কী কারণ তা কখনও ভেবে দেখেছেন? সত্যিই বিড়ালের রাস্তা কাটা কি অশুভ? চলুন জেনে নেওয়া যাক,,,,,

বহু বছর আগে আমাদের দেশে গরুর গাড়ি চলত। যাতায়াতের ক্ষেত্রে এই গাড়িই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। প্রচলন ছিল গরুদের সামনে দিয়ে বিড়াল গেলেই তারা অস্থির হয়ে পড়ত। তাই গরুদের শান্ত করতে চালক কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হত। সেই রেওয়াজই নাকি পরবর্তীকালে কুসংস্কারে পরিণত হয় এবং সেই থেকেই নাকি যে-কোনও গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল গেলেই, গাড়ি থামিয়ে দেওয়ার রীতি শুরু হয়।

তবে শুধুমাত্র এটাই নয়, আরও কারণ রয়েছে। বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷ তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়। ফলে সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.