ফের নির্যাতনের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ! গ্রেফতার করা হয়েছে ভিলেজ পুলিশকেও ! শ্লীলতাহানির অভিযোগ তাদের বিরুদ্ধে । ঘটনা উত্তর ২৪ পরগনার স্বরূপ নগরের । ঘটনাকে কেন্দ্র করে , তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।
জানা গেছে , নির্যাতিতা তরুণী এবং তার বাবা বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন । অভিযোগ তাদের কাছে টাকা চাওয়া হলে , তারা টাকা দিতে রাজি হন না । তারপরেই তরুণীকে নির্যাতন করেন সিভিক ভলেন্টিয়ার ! অভিযোগ এমনটাই । তাদের বিরুদ্ধে আরো অভিযোগ , তারা ওই তরুণীর কাছ থেকে ১০ হাজার টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেন । তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে , ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বুধবার বসিরহাট আদালতে তোলা হয় ।
উল্লেখ্য , রাজ্যে বারবার কাঠগড়ায় উঠছে সিভিক ভলেন্টিয়াররা , ফলে নানান প্রশ্ন উঠছে তাদের ভূমিকা নিয়ে । বর্তমানে আর জি কর কান্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য । সেখানেও মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকেই । এমনকি , শীর্ষ আদালতের তরফে , সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড়ো বার্তা দেওয়া হয়েছে । সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ , হাসপাতাল বা স্কুলের মতো , কোনো সংবেদনশীল জায়গায় , সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না । তারপরেও আবার এমন ঘটনায় , প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা ।







