অবশেষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে। বসানো হলো ২২৮ টি সিসিটিভি ক্যামেরা। এর আগে সেই সংখ্যাটা ছিল ১৭১। হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে হাসপাতাল ঢোকার মূল প্রবেশদ্বার সমস্ত জায়গায় লাগানো ক্যামেরাগুলি বড় এলইডির মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের। এতদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রায় ২০ জন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই চিত্রটা বদলে গেল। তার পরিবর্তে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রতি শিফটে একজন করে এএসআই পদমর্যাদা সম্পন্ন পুলিশ আধিকারিক সহ সাত জন পুলিশ কর্মী। হাসপাতালে জরুরি বিভাগ, ট্রমা কেয়ার ইউনিট সহ একাধিক ওয়ার্ডে নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মত সিভিক ভলেন্টিয়ারদের হাসপাতাল থেকে সরানো হওয়ায় আরো বেশি নিরাপত্তা পাওয়ার আশঙ্কা করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। এই সিদ্ধান্তে তারা খুশি।
Read Next
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
Related Articles
Check Also
Close
-
এগরাকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত ভানু বাগMay 18, 2023







