জেলা

ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে প্রেম, শারীরিক সম্পর্ক! কেষ্টপুরে গৃহবধূ খুনের রহস্য ৪ ঘণ্টায় উদঘাটিত

চার ঘণ্টার মধ্যে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ২৭ বছর বয়সি ওই গৃহবধূর খুনের অভিযোগে নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তার এক ফেসবুক বন্ধুকে। গৃহবধূ ও ওই যুবক ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়েছিলেন এবং একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই যুবক কেষ্টপুরে ভাড়া বাড়িতে এসে শ্বাসরোধ করে তাকে খুন করে।

গতকাল সন্ধ্যায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। তার স্বামী অফিস থেকে ফিরে দেখেন স্ত্রীর মৃতদেহ বিছানায় পড়ে আছে এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পুলিশ ও গোয়েন্দারা ঘটনার তদন্তে নামেন। গৃহবধূর মোবাইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সূত্র ধরে নাগেরবাজারের কৌশিক সাহার অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, কৌশিক তার প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর সম্প্রতি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহবধূ। কিন্তু কৌশিক এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এবং শুক্রবার সকালে গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই তিনি কেষ্টপুরে গিয়ে গৃহবধূকে হত্যা করেন। ধৃত কৌশিক পুলিশের কাছে স্বীকার করেছে যে, তাদের মধ্যে একটি গোপন বিয়ে হয়েছিল।

পুলিশের তদন্তে জানা গেছে, কৌশিক একটি গাড়ির বিমা সংস্থায় কাজ করেন এবং আজ তাকে আদালতে তোলা হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.