আবারো মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের মা হলেন কোয়েল। ২০২০ সালে মে মাসের ৫ তারিখে পুত্র কাবিরের জন্ম দিয়েছিলেন কোয়েল। সম্প্রতি জন্ম দিলেন কন্যা সন্তানের।
বড়োদিনের আগেই এই বড় খুশির খবরটি শনিবার সকালে ভাগ করে নিলেন সবার সাথে নিসপাল ও কোয়েল। পুজোর সময় প্রকাশ্যে আসে ফের মা হতে চলেছেন তিনি। সেই সময় প্রেক্ষাগৃহে চলছে জঙ্গলে মতিন মাসি। তখন থেকেই রানে ও মল্লিক পরিবার সহ অপেক্ষায় ছিলেন অনুগামীরাও। জানা যায়, সুস্থ আছে কোয়েল ও তার সদ্যোজাত কন্যা।
এই খবর প্রকাশ্যে আসায় উৎফুল্য বিনোদন জগৎ। সম্প্রতি কিছু মাস আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন জিৎ, পুত্রের পিতা হয়েছিলেন তিনি। নিসপাল ও কোয়েলের শেয়ার করা পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন তারকারা।







