হনুমানের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে ওই হনুমানের দলে সেই দৌরাত্ম চরমে উঠেছে। এবার হনুমানের আক্রমণে আহত হয়েছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্কে রয়েছে হাওড়ার জগাছার ধাড়সা এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন্দফতরের আধিকারিকেরা।
গত কয়েকদিন আগেই একদল হনুমান জগাছার ধাড়সা এলাকায় ঢোকে। সেই হনুমানের দৌরাত্মে প্রাণ অষ্টাগত স্থানীয় বাসিন্দাদের। যারা রাস্তার মানুষ ধরে কামড়াচ্ছে ও আঁচরে দিচ্ছে। গতকাল রাতে সেই হনুমানগুলির মধ্যে একটি পাগল হনুমান ১৫ জনের ওপর আক্রমণ করে। সেই আহতদের মধ্যে একজন গৃহবধূ গুরুতর আহত হয়েছে। যাতে হাতে বেশ কয়েকটায় কাটানোর পরে এতটাই গুরুতর হয়ে যায় যে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দফতরের কর্মীরা তড়িঘড়ি ছুটে এসে অনুমান গুলিকে ধরার জন্য ফাঁদ পাতে। এখনো পর্যন্ত ধরা পড়েনি কোন হনুমান। সেই কারণে প্রবল আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পাগল হনুমানটি এখনো পর্যন্ত ধরা না পরায় আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে এলাকাজুড়ে।







