জেলা

আগ্নেয়াস্ত্র উদ্ধারে হইচই সোনারপুরে

এবার সোনারপুর আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাড়লো চাঞ্চল্য । ৩টি শর্ট ও ১টি লং আর্মস উদ্ধার হয় বলে খবর। পাশাপাশি ৮ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার তিন। তাঁদের এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এরই মধ্যে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
অন্যদিকে তাঁদের সঙ্গে আর কেউ যুক্ত আছে, অথবা নেপথ্যে কোনও বড় চক্রের হাত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সোনারপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়েই রবিবার রাতে বিক্রম বাঁশি নামক এক যুবকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত একটি ওয়ান সার্টার। এর আগেও অস্ত্র-সহ ২০১৫ সালে তিনি গ্রেফতার হয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে লাঙলবেড়িয়া থেকে অনুপ বিশ্বাস ওরফে পকাই ও হেমন্ত বাঁশি ওরফে স্নেক নামে আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এই দুই জনের কাছ থেকে আরও ২টি ছোট ওয়ান সার্টার ও ১টি বড় নলওয়ালা বন্দুক মিলেছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৮ রাউন্ড কার্তুজও।
বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতি সাধনের কাছ থেকে তাঁরা এই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে খবর। তবে এদের বিরুদ্ধে পুরানো কোনো ক্রাইম রেকর্ড নেই। তবে এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করত বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.