বড়ো ঘোষণা নির্বাচন কমিশনার রাজিব কুমারের। আগামী লোকসভা নির্বাচন নিয়ে বড়ো ঘোষণা রাজীবের তরফে। তিনি জানান, এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে আগামী নির্বাচন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন এপ্রিলের শেষের দিকেই শেষ হয়ে যাবে।’ এই ঘোষণা থেকে এটা খুব ভালো মতোই পরিষ্কার যে, পরিবর্তিত আবহাওয়া থেকে শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন।
কারণ যেই সময় ভারতে লোকসভা নির্বাচন চলে, সেই সময় গরম পড়ে যায়। কখনও তাপপ্রবাহ চলে পাশাপাশি কোথাও ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছাড়িয়ে যায়। যার কারণে অসুবিধায় পড়ে প্রার্থী থেকে শুরু করে ভোটাররা। অনেকেই অসুস্থ হয়ে পড়েন ও সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ভোটাররা। কারণ রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় তাদের হয় ভোট দেওয়ার জন্য। এবার আবহাওয়া সংক্রান্ত কারণে লোকসভা নির্বাচনে মারা গিয়েছেন ৩৩ জন ভোটকর্মী।
নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিকে বলেছেন, ‘লোকসভা নির্বাচনে ৬৪.২ কোটি ভোটারের অংশ নিয়েছেন। যা বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এর মধ্যে ৩১.২ কোটি ভোটার মহিলা।’ তিনি জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম ভোটিং প্রক্রিয়ায় ৬৮ হাজারের বেশি মনিটরিং টিম এবং দেড় কোটিরও বেশি পোলিং এবং নিরাপত্তা কর্মী জড়িত ছিল।
নির্বাচন কমিশনারদের সোশ্যাল মিডিয়ায় কিছু মেমে ‘নিখোঁজ ভদ্রলোক’ বলে উল্লেখ করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবসময় এখানে ছিলাম, কখনও নিখোঁজ হইনি। এখন মেম নির্মাতারা বলতে পারেন যে ‘নিখোঁজ ভদ্রলোক’ ফিরে এসেছেন।’







