নিজস্ব সংবাদদাতা : আমাদের প্রতিদিনের রুটিনে যে সব পানীয় গুলো থাকে। তার মধ্যে কিছু পানীয় এমন আছে যেগুলি আমাদের শরীরে থাকা হাড়কে দুর্বল করে দেয়।
যে সব পানীয়গুলিতে উচ্চ পরিমাণে অ্যালকোহল, ক্যাফেইন, কার্বনেটেড পানীয় এবং প্রচুর চিনিযুক্ত সোডা থাকে, সেগুলো হাড়ের ক্ষতি করতে পারে। এই উপাদানগুলি অতিরিক্ত ব্যবহার করলে অস্টিওপোরোসিসের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে।যা অর্থ হলো হাড়ের ক্ষয়।
ক্ষতিকর পানীয়-
সোডা: সোডায় উপস্থিত ক্যাফেইন এবং অতিরিক্ত চিনি আমাদের হাড়ের ক্ষতি করতে পারে। হাড়ের ক্যালসিয়ামের মাত্রা কমানোর পাশাপাশি এর শক্তিও কমাতে পারে।
অ্যালকোহল: অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল হাড় এর জন্য ক্ষতিকারক।এগুলো হাড়কে প্রভাবিত করে এবং এগুলো দুর্বল করে তোলে।
চিনিযুক্ত পানীয়: চিনিযুক্ত পানীয়তে উপস্থিত চিনি আমাদের হাড়কে দুর্বল করে এবং ক্ষতি করতে পারে।
অতিরিক্ত ক্যাফেইন: অত্যধিক পরিমাণে ক্যাফেইন গ্রহণের ফলে হাড়ে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। যার ফলে হাড় দুর্বল হয়ে যেতে পারে।







