সোমবার সকালে চরম দুর্ঘটনার সম্মুখীন হয় দীঘা যাওয়ার একটি সরকারি বাস। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাঁথি ঢোকার আগে কাঁথি-বেলদা রাজ্য সড়কে কচুড়ি বাসস্ট্যান্ডের আগে আর তখনই বাসটি উল্টে যায়। আসানসোল থেকে দীঘা আসছিল এই বাসটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় এই বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। তবে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হাতাহাতের খবর মেলেনি।
উল্টে যাওয়া একটি বিকট আওয়াজ হয় যেটা শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাস যাত্রীদের উদ্ধার করে। তবে কিছু জন হাতে পায়ে অল্প আঘাত পেলেও গুরুতরুভাবে কেউ জখম হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সোমবার ঘন কুয়াশার চাদরে রাস্তাঘাট ঢেকে থাকায় দৃশ্যমানতা কম ছিল যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এছাড়াও বাচ্চা লোকের ঘুম অনুভূত হওয়ায় এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য এবং চিকিৎসা শেষে পরিবারের হাতে তুলে দেয়। তবে আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।







