ভয়াবহ অগ্নিকান্ড মালদহের কালিয়াচকে । কালিয়াচকের গোসাই কলোনি এলাকার বহুতল ব্যবসা কেন্দ্রে আগুন লাগে । একটি ক্রীড়া সামগ্রী ব্যবসা কেন্দ্রে আগুন লাগে। দোতলা থেকে প্রথমে ধোঁয়া চোখে পড়ে , তারপরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।
ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পরে ওই ব্যবসা কেন্দ্রে পৌঁছে আগুন মোকাবিলার চেষ্টা শুরু করে দমকল। কিভাবে আগুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মহলে।







