বর্তমান সময় দাঁড়িয়ে অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় শুধুমাত্র ছোট পর্দার জনপ্রিয় মুখ বললে খুব ভুল বলা হবে। বরং বলা ভালো তিনি বর্তমানে কখনো ছোট পর্দা আবার কখনো বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করছেন। এমনকি তাঁকে বেশ কিছু কাজ করতে দেখা গিয়েছে বলিউডের মাটিতেও। এবার ফের তিনি হিন্দি ওয়েব সিরিজ দেখা দিতে চলেছেন। তবে তার সঙ্গে বাংলার কোন অভিনেতাকে দেখা যাবে?
সম্প্রতি তিনি জমিয়ে কাজ করছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। সেখানেই কিছুদিনের মধ্যেই ‘শালিনী’ চরিত্রে মানুষের মনে দাগ কেটে ফেলেছেন অভিনেত্রী। পাশাপাশি চলতি বছর তাঁর জন্য একটু অন্যরকম। কারণ এই বছরেই তার জীবনের এক গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। সম্প্রতি আবির চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী ও অনুরাধা মুখোপাধ্যায়ের অভিনীত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় পুরস্কার পেয়েছে। যার জন্য তাঁর জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। এর আগে ২০১৬ সালে অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘ডেস অফ টাফরি’। যার মাধ্যমে হিন্দি সিনেমায় ডেবিউ করেন অভিনেত্রী।
এছাড়াও ২০২০ সালে হিন্দি হালাল সিনেমার মাধ্যমে ফের নজর কেড়েছিলেন তিনি। তারপরেই এবার ২০২৬-এ নতুন ওয়েব সিরিজের প্রধান চরিত্রে ওটিটি দুনিয়ায় দেখা দিতে চলেছেন অভিনেত্রী। এমনকি এবার এই হিন্দি ওয়েব সিরিজে নায়িকা জুটি বাঁধতে চলেছেন এক বাংলার জনপ্রিয় অভিনেতা দেবদত্ত দত্ত। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ও ‘তালমার রোমিও জুলিয়েট’-এর মতো ওয়েব সিরিজে নজর কেড়েছেন অভিনেতা। এমনকি আগামী দিনে রাজ চক্রবর্তীর পরিচালনায় হক কলরব সিনেমাতেও দেখা যেতে পারে অভিনেতাকে। সব মিলিয়ে এই নতুন জুটিকে পর্দায় দেখতে ব্যাপকভাবে উৎসুক হয়ে উঠেছে দর্শকমহল।







