জেলারাজ্য

দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে , অভিযুক্তর কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বনগাঁয় দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কে | এবার সেই অভিযুক্তর কঠিন শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় গাইঘাটার ঠাকুরনগর বাজারে এলাকায় প্রতিবাদ মিছিল করলো বিজেপি | তাদের বক্তব্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে | রাজ্য সরকারের অপদার্থতার কারণেই বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটছে |

দশম শ্রেণীর এক ছাত্রী সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিল প্রাইভেট কোচিংয়ে পড়তে যাবে বলে | অভিযোগ সন্ধ্যায় রাস্তা থেকে এক যুবক তাকে ভয় দেখিয়ে হাত বেঁধে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে | শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার শিমুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় | নাবালিকার পরিবারের দাবি শনিবার দুপুরে বাড়িতে যখন বাবা-মা কেউ ছিল না সে তখন গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ | নাবালিকার কাকিমা তাকে উদ্ধার করে | এর পরেই গোটা ঘটনাটি সে সকলের সামনে তুলে ধরে | শনিবার রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | রাতেই পুলিশ অভিযুক্ত সুজিত পালকে গ্রেপ্তার করেছে | রবিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে , বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এরপরেই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে ঠাকুরনগর বাজারে এলাকায় প্রতিবাদ মিছিল বার করা হয় | অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তোলেন তারা |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.