আবহাওয়া

ফিরতে পারে মেঘলা আবহাওয়া, কেমন থাকবে আজকের আবহাওয়া?

কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল। তবে মেঘলা আবহাওয়া আবার হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তেও পারে এমনটাই আবহাওয়া অফিস সূত্রে খবর । শুক্রবার কোলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি কম। সুতরাং আজ অর্থাৎ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে পারে। তবে তাপমাত্রা রাতের দিকে কমতে পারে, রাজ্যবাসী বেশ কিছুটা শীত অনুভব করবে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ৩০শে জানুয়ারির পর আবার মেঘলা আকাশ দেখা যেতে পারে।
সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর থেকে এখনই কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না তা এখনও জানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.