কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ধর্নামঞ্চেই তিনি। সেখান থেকেই ইডি-সিবিআইকে হুঁশিয়ারি দিয়েছেম মমতা। রামনবমীর দিনও ধর্নামঞ্চেই থাকবেন তৃণমূলনেত্রী। এবার সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিঁধলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছিক। পরবর্তীতে বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পূর্বে সিঙ্গুরে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রের নজরদারি প্রসঙ্গে সতর্ক করে স্বচ্ছতার বিষয়ে জোর দেন মমতা।
দিলীপ উবাচ, ‘আমি লাঠি অস্ত্র খেলেছিলাম এরকমই এক রামনবমীর দিনে। আমার নামে কেসও হয়েছিল। আজ রাম নবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছেন। তিনি ইদে দুদিন ছুটি দেন। আবার নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য বিজেপি সভাপতিকে আটকে রেখে নিজেই গঙ্গা আরতি করেন। তাঁর চালাকি ধরা পড়ে যায় মাঝেমধ্যেই।’






