দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি । বৃহস্পতিবার , শহরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি । তিনি এদিন বলেন , “আমি আসলে বর্তমানে বাঁচতে চাই। আমার ঘরে নিজের একটাও ছবি নেই। আমার ঘরে মিতালি বা অন্যান্য কারও ছবি রাখতেই পারি। অনেকের বাড়ি গিয়ে দেখি, ঘরভর্তি তার নিজের ছবি। তাদের বলি, আর কবে তোমরা পরিণত হবে?”
উল্লেখ্য , বর্তমানে ক্রিকেট দুনিয়ায় , গৌতম গম্ভীর অন্যতম চর্চিত মুখ । বহু বিতর্ক চলছে তাকে নিয়ে। এদিন সেই বিষয়ও কথা বলেন কপিল দেব । তাঁর কথায় , গম্ভীর ভারতীয় দলের কোচ নন , ম্যানেজার ? তিনি বলেন , “কোচ কথাটা ক্রিকেটে এখন খুব চালু হয়েছে। যেমন গৌতম গম্ভীরকে বলা হচ্ছে, ভারতের কোচ। কিন্তু ও কী করে কোচ হয়? গম্ভীর আসলে টিমটা ম্যানেজ করছে। একজন লেগস্পিনারকে কী কোচিং করাবে গম্ভীর। স্কুল পর্যায় পর্যন্ত কোচিং চলে। কিন্তু তার পরে নয়।”
প্রসঙ্গত , কপিল দেবের সঙ্গে , এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতালী রাজও । মিতালী এদিন মহিলা বিশ্বকাপ জয় নিয়ে বলেন , “এর আগে আমরা একাধিকবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিলাম। দেখতাম, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে যাচ্ছে। আমরা তাকিয়ে থাকতাম কাপের দিকে। শেষ পর্যন্ত আমাদের টিমের নাম খোদাই করা হল কাপের গায়ে,” এই নিয়েও কপিল দেব বলেন , “আমাদের সময় আবার ক্রিকেটে অর্থ ছিল না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শ্যাম্পেন আনিয়েছিলাম আমরা। পরে খেয়াল হল, শ্যাম্পেন তো এসেছে। কিন্তু এর অর্থ মেটাবে কে? কারণ তখন সফরের শেষ, অর্থও শেষ। ধরেই নিয়েছিলাম, বাসন মাজতে হবে। কিন্তু একজন সহাদয় ব্যক্তি এসে শ্যাম্পেনের বিল মিটিয়ে দিয়েছিলেন।”







