রাজ্য

ছট পুজোয় শুভেচ্ছা জানিয়ে ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকম উৎসব উদযাপনের জন্য সব সময় ছুটি দিয়ে থাকে। এবারও তার অন্যথা হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোতেও দুদিনের ছুটি ঘোষণা করলেন।

দীপাবলীর উৎসব শেষ হতেই সামনে আসে ছট পুজো। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা থেকে শুরু করে ক্রিসমাস কিংবা ঈদ সব উৎসবেই ছুটির ঘোষণা করে থাকে রাজ্য সরকার। এবার ছট পুজোর জন্যও সরকারিভাবে নভেম্বরের ৭ ও ৮ তারিখে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যবাসীকে ছট পুজোর শুভেচ্ছা ও জানালেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সাত ও আট নভেম্বর ছটপুজোর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ছটপুজোর অনেক শুভেচ্ছা। আমি একটি গানও লিখেছি, আশা করছি, সেটি শুনবেন। তবে আমি বারবার বলতে চাই, পুজো করুন, কিন্তু গঙ্গার ঘাটে সাবধানে যান। তাড়াহুড়ো করবেন না, কারণ এতে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.