কলকাতা

শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত মেট্রো পরিষেবা

প্রতিনিয়ত মেট্রো স্টেশনে বেড়েই চলেছে আত্মহত্যার প্রবণতা। কিছুদিন আগেই বড়নগর মেট্রো স্টেশনে আত্মঘাতী হয় এক মহিলা। এমনকি গত মাসে শোভাবাজার স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটে। এবার শনিবার ফের শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনায় ব্যাহত হয় মেট্রো চলাচল।

আজ সপ্তাহে শেষ কাজের দিনে অন্যান্য দিনের মতই সকাল থেকে চলছিল মেট্রো পরিষেবা। তবে ঘড়ির কাঁটায় ঠিক ১২:৪৫ নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে ডাউন লাইনে মেট্রো ঢুকতেই সেখানে ঝাপ দেয় এক যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে যুবককের। যার ফলে বেশকিছুক্ষণ বন্ধ ছিল দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন ২ লাইনে ট্রেন চলাচল।

ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করেছে। পাশাপাশি স্বাভাবিক হয়েছে কবি সুভাষ থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে শোভাবাজারে এই মুহূর্তে আপ ও ডাউন পরিষেবার বন্ধ রয়েছে মেট্রো স্টেশনে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কিভাবে এই ঘটনা ঘটলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.