রাজ্য

চাঞ্চল্যকর কারণ উঠে এলো শালিমার এক্সপ্রেসে রেল দুর্ঘটনায়

বেশিরভাগ সময় খবরের শিরোনামে উঠে আসে রেল দুর্ঘটনার খবর। এবার শনিবার ফের খবরের শিরোনাম এল রেল দুর্ঘটনা। নলপুরে সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় ব্যাহত থাকে রেল পরিষেবা।

আজ সকাল থেকেই হাওড়া স্টেশনে চলে শোরগোল। হাওড়া স্টেশন রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টেশন। যেখানে একাধিক দু পাল্লার ট্রেনের পাশাপাশি চলে বহু লোকাল ট্রেন। এই স্টেশনের মাধ্যমে অন্যান্য জেলা থেকে কলকাতা শহরে আসে বহু মানুষ। এবার সেই স্টেশনে তৈরি হলো সমস্যা। শালিমার এক্সপ্রেসে ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় সমস্যার পরে নিত্যযাত্রীরা। তাই সকাল থেকেই সেই কারণ খুঁজে বার করার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চালু হয় ট্রেন চলাচল। তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে শুরু হয় বিভাগীয় তদন্ত। রেল কর্তৃপক্ষের সেই তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে ট্র্যাকের ওপর কোনও বস্তুর উপস্থিতির জন্য দুর্ঘটনা ঘটেছে। এমনকি ঋতু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার ওঠানামা ট্র্যাকে ফাটল ধরাতে পারে। এটা সেই কারণে প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণা নিয়ে। পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত জানতে ইতিমধ্যেই চালককে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.