Uncategorized

শনিবার থেকেই কৃষ্ণনগরে বুড়িমার মন্দিরে অগণিত মানুষের ঢল

রবিবার জগদ্ধাত্রী পুজো। তার আগেই কৃষ্ণনগরের জাগ্রত বুড়িমার মন্দিরে অগণিত মানুষের ঢল। মায়ের পুজোর জন্য এখন থেকেই মানুষ ফল মিষ্টি নিয়ে মন্দিরে আসছেন আপামর ভক্তবৃন্দ রা । শুধু তাই নয় ,এখন থেকেই পুলিশি তৎপরতা মন্দির জুড়ে। আবেগ ও ভক্তিতে মিলে মিশে একাকার বুড়িমায়ের আরাধনা প্রাঙ্গন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,চক্ষু দানের মধ্যে দিয়ে কৃষ্ণনগরে শুরু কৃষ্ণনগরের তথা বাংলার প্রাচীন জগদ্ধাত্রী মাতা বুড়িমার আবাহন ।
২৫২ তম বর্ষে পদার্পন করেছে নদিয়ার কৃষ্ণনগরের অন্যতম জাগ্রত জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমার পুজো। সারা নদিয়া বাসীর আবেগ এবং ভক্তির অন্যতম পিঠস্থান বুড়িমা মন্দির। ভক্তদের মনবাঞ্ছা পূরণ করেন বুড়িমা এমনি বিশ্বাস আপামর ভক্তবৃন্দের। একটা বছর অপেক্ষার শেষে অবশেষে বুড়িমা পুজো পাবেন তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো কমিটির তরফে জানানো হয় যেহেতু নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম নদিয়ার কৃষ্ণনগরের তার রাজবাড়ীতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন ঠিক তার পর থেকেই নদিয়ার কৃষ্ণনগর চাষা পাড়া বুড়িমা মন্দিরও স্থাপিত হয় ।সেই দিন থেকে আজও চিরাচরিত নিয়ম মেনে মাতৃ আরাধনা করা হয়। এই বুড়িমা পুজোকে কেন্দ্র করে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন বলেই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। আনুমানিক আট থেকে দশ কেজি সোনার গহনা তৎসহ রুপোর গহনা সমেত দেবী মূর্তি সুসজ্জিত হয় বলেই জানান পূজো কমিটির সম্পাদক। তিনি বলেন, সাধারণ মানুষের সাহায্যার্থেই আজ বুড়িমা মন্দির প্রাণবন্ত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। তবে তারা আরো জানান বুড়িমার ভোগ নেওয়ার জন্য সাধারণ মানুষের ঢল নামে চোখে পড়ার মতো। বুড়িমার এই ভোগ ভক্তগণ অমৃতের সঙ্গে তুলনা করে তার স্বাদ আস্বাদন করেন এবং তার মনবাঞ্ছা মায়ের কাছে জানিয়ে যান। তবে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকে এবং আজও চিরাচরিত নিয়ম মেনে ভক্তদের কাঁধে করেই নিরঞ্জনের পথে রওনা দেন কৃষ্ণনগরের বুড়িমা। তবে নিয়ম মেনে এখনও নবমীর দিনই মাতৃ পূজা হয়ে থাকে এবং সেই দিনই সপ্তমী থেকে দশমী পুজো সম্পন্ন করা হয় একেবারে বৈদিক নিয়ম মেনে। এখন শুধু সময়ের অপেক্ষা তারপরে ভক্তদের সামনে দেখা দেবেন বুড়িমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.