অফবিট

সৌদি আরবে তুষারপাত, দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা

বর্তমান বিশ্বের সবথেকে ভয়াবহ সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং। যার ফলে বাড়ছে সমুদ্রের জল স্তর। অতিরিক্ত গরম এবং ঠান্ডার প্রভাবও উপলব্ধি করা যাচ্ছে সারা বিশ্বে। তবে বিশ্ব উষ্ণায়নের অন্যতম ভয়াবহ প্রভাব হল লা নিনা।

তবে এই লা নিনা সম্পর্কে অনেকেই জানেননা। বিশেষজ্ঞদের মতে চলতি বছর পড়তে চলেছে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা। অনুমান করা হচ্ছে সেই সময় তাপমাত্রা এতটাই নিচে নেমে যাবে যে সহ্য করা মুশকিল হয়ে পড়বে সাধারণ মানুষের পক্ষে। এই লা নিনার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সৌদি আরবে শুরু হয়েছে তুষারপাত। যা অনেকের জন্যই অবিশ্বাস্য। সাধারণত সৌদি আরবের মত মরুভূমির দেশে তুষারপাত মানুষ কল্পনা করতে পারেনা। কিন্তু বর্তমান সময়ে তাও সম্ভব হয়েছে উষ্ণায়নের ফলে। তুষারপাতের দৃশ্যটি দেখলে মুহূর্তে কোনও ইউরোপের দেশ বলে ভুল হবে।

সূত্র মারফত জানা গিয়েছে এর আগেও ওই অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছিল। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। গোটা অঞ্চল সেই সময় ভরে গিয়েছিল জলে। অনেকেই ক্যামেরাবন্দি করেছিলেন সেই দৃশ্য। সেই ভিডিও এবং ছবি অনেকেই পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে। মুহূর্তে ভাইরাল হতে ওঠে সেই ভিডিও।

সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমিতে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। মরুভূমিতে হঠাৎ করেই পড়তে শুরু করে তুষারপাত। বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই ঘটছে এই ঘটনা। ঘটনাটি মজাদার হলেও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.