দেশ

২৪২ যাত্রী, এক মুহূর্তেই সব শেষ! বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে গুজরাতের আকাশে নেমে এল মৃত্যুর ছায়া। আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ছিলেন মোট ২৪২ জন যাত্রী।

ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আকাশ থেকে তীব্র গতিতে নিচে পড়ছে বিমানটি, মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠছে। আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুন্ডলি মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিক সূত্রের খবর, বহু যাত্রীর দেহ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো না হলেও আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য—ওই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

ঘটনার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

গোটা দেশ এখন প্রার্থনায়। এই দুর্ঘটনা কতটা ভয়াবহ, তা বোঝা যাচ্ছে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ আর দাউদাউ আগুনের ছবি দেখেই।

আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.