পাকিস্তানকে কোণঠাসা করতে , এবার মিলে যাচ্ছে সব রাজনৈতিক দল ! রাজনৈতিক একতাই এবার অস্ত্র হয়ে উঠবে ভারতের !
জানা গেছে, বিভিন্ন দলের সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধিদল গঠন করবে কেন্দ্র । পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সীমান্তপারের সন্ত্রাসে পাকিস্তানের মদত দেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় পৃথিবীর সামনে তুলে ধরতে সেই দল বিভিন্ন দেশে যাবে বলে খবর। প্রতিটি প্রতিনিধি দলে শাসক-বিরোধী উভয় পক্ষ মিলিয়ে ৫-৬ থাকবে । এই প্রতিনিধি দল গুলি বিশ্বের বিভিন্ন দেশে যাবে । তবে এ বিষয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি ।







