জেলা

ডেঙ্গু আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ , জনগণকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের

এই মুহুর্তে ডেঙ্গু আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ জেলা রয়েছে এককথায় শীর্ষে। এখনও পর্যন্ত এই জেলায় সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজারেরও বেশি। যদিও এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু ঘটেছে মোট ৫ জনের। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ৪ জন রয়েছেন আইসিইউ-তে। আর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। এই মুহুর্তে এমনই তথ্য দেওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও বিগত চারদিন ধরে অনুপাত হিসাবে আক্রান্তের সংখ্যা রয়েছে অনেকটাই কম। মূলত সাধারণ মানুষ সচেতন হলেই রেহাই মিলবে ডেঙ্গু থেকে এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.