রাজ্য

উপনির্বাচনের দিন ফের উত্তপ্ত ভাটপাড়া , দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল নেতা

রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন । তারই মধ্যে আবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া । উপনির্বাচনের দিন সকাল থেকেই বোমাবাজি ও গুলি চলে ভাটপাড়া এলাকায় । দুষ্কৃতীদের গুলিতে আহত হন তৃণমূল নেতা তথা ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ । তারপর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয়রা জানিয়েছেন , বুধবার সকালে আচমকাই, ভাটপাড়া এলাকায় বোমাবাজি শুরু হয় । তখনই স্থানীয় এক চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক সাউ । হঠাৎই কয়েকজন দুষ্কৃতি , চায়ের দোকানে ঢুকে পড়ে , তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন । চায়ের দোকান লক্ষ্য করে চলে বোমাবাজিও । শেষমেষ চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যান দুষ্কৃতীরা ।

এবিষয় দোকানদার জানান , ‘‘কিছু বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন। তাঁর গায়ে গুলি লেগেছে। আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।’’ অপরদিকে গেরুয়া শিবিরের দাবী , তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা অশোক সাউ।

ঘটনাস্থল পরিদর্শন করে , ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান , “তিন জন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করে। স্থানীয়দের দাবি, একটি বোমাও ছোড়া হয়। অশোকবাবুর পিঠে গুলি লেগেছে। ’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.