জেলা

মুখ্যমন্ত্রীর সাহায্যে নতুন জীবন পেল চুঁচুড়ার বালক

১০ বছর জীবন শুরু হয় কিশোর কিশোরীদের। তবে সেই সময় যদি কোনো দুর্ঘটনার ফলে শরীরের কোনো অংশ ভেঙে যায়। তাহলে যেন জীবনের গতি সেখানেই থেমে যায়। এবার চুঁচুড়ার দশ বছরের সাগর এক নতুন জীবন ফিরে পেলো মুখ্যমন্ত্রীর সাহায্যে।

চুঁচুড়া বিধানসভার দক্ষিণ নলডাঙ্গার বাসিন্দা দশ বছরের কিশোর সাগর কর্মকার। বিদ্যামন্দির স্কুলের ছাত্র সাগর কর্মকার। প্রায় এক বছর আগে মোটরবাইকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পরেছিল এই বালক। এরপরেই তার পা ভেঙে যায়। তারপরেই তড়িঘড়ি চুঁচুড়ার অজন্তা সেবা সদন নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের খরচ মিটিয়ে তার পায়ে একটি প্লেট বসানো হয়।

এরপর প্রায় পেরিয়ে গিয়েছে বছরখানেক। এবার সেই প্লেট খোলার সময় তাদেরকে সম্মুখীন হতে হল অর্থনৈতিক সংকটের। অজন্তা সেবা সদন নার্সিংহোম দাবি করে স্বাস্থ্য সাথী কার্ডে প্লেট অপসারণের কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে এই অপারেশনের খরচ প্রচুর। যেটা সাগরের পরিবারের জন্য সমস্যার। তাই তারা দিশেহারা হয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে দ্বারস্থ হয়। এরপর বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের জন্য আবেদন করেন।

তারপরেই কিছুদিনের মধ্যেই নার্সিংহোমে মুখ্যমন্ত্রী অফিস থেকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই পুরো অপারেশনটাই হবে মুখ্যমন্ত্রী তহবিল থেকে। যার ফলে কিছুটা স্বস্তিতে ওই কিশোরের পরিবার। সেই কারণে সাগরের পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.