গ্রুপ পর্বের লড়াই শেষ। ভারত-ওমান ম্যাচ বাকি থাকলেও তা কেবল নিয়মরক্ষার। কারণ, ভারত আগেই জায়গা করে নিয়েছে সুপার ফোরে, আর ওমানের বিদায় নিশ্চিত। বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর চূড়ান্ত হয়েছে শেষ চারের নাম। আফগানদের বিদায় ঘটিয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই চার দল লড়াই করবে পরবর্তী ধাপে।
নিয়ম অনুযায়ী, সুপার ফোরে প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধাপের খেলা।
২০ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ২১ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ২৪ সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ ২৫ সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ ২৬ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা
বাংলাদেশকে টানা দু’দিন মাঠে নামতে হবে। এরপর সুপার ফোর থেকে সেরা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে শিরোপা লড়াই। ভারত ও পাকিস্তান ফাইনালে পৌঁছালে এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হবে দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী।







