ইসলাম ধর্মাবলম্বী নারী দের পোশাক হিজাব অমান্য করা যাবে না ইরানে। তেমনটাই ঘোষণা ইরানের নারী ও পরিবেশ দপ্তরের। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ইরানে সমস্ত মহিলাদের হিজাব পড়া বধ্যতা মূলক। কেউ না পড়তে চাইলে তাকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা করা হবে। এই সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে চিকিৎসা কেন্দ্র। সেখানে যারা হিজাব পড়তে চান না তাদের বিজ্ঞানসম্মত ও মনস্তাত্ত্বিক চিকিৎসা করা হবে।
বিশ্ব মানবাধিকার সংগঠন গুলি এই সিদ্ধান্তের ঘোর আপত্তি করেছে। ইরানের এই ধর্মীয় গোঁড়ামির কে মনোরোগ হিসেবে দেখছেন তারা। পাশাপাশি ব্রিটেনে কর্মরত ইরানি সাংবাদিক মহিলা এই সিদ্ধান্ত কে ভয়ংকর বলে বর্ণনা করেছেন।







