আসতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। এই সিরিজকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৎপরতা তুঙ্গে। এই সিরিজের একটি ম্যাচ আমেহদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচের উত্তাপ উপভোগ করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই।
অস্ট্রেলিয়া ও ভারত তারকা দুই টিমের খেলা দেখতে আসতে পারেন অস্ট্রেলিয়ার প্রধনমন্ত্রী অ্যান্থনি অ্যালবেন্স। দর্শকদের পাশাপাশি দুই দেশের রাষ্ট্রনায়ক এক সাথে খেলা উপভোগ করবেন।
সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচে জাদেজার খেলার চান্স রয়েছে। এই সিরিজের জন্য ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন জাদেজা। অন্যদিকে, শুভমন গিল এখন দারুন ফর্মে রয়েছে।
এই স্টেডিয়ামে এর আগে ১৯৮৬ সালে ৯ই সেপ্টেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল।







