অভিষেক-কন্যাকে হুমকি মামলায় হলফনামা দিতে দেরি কেন? শীর্ষ আদালতে এবার এই সংক্রান্ত মামলায় ভর্ৎসনার মুখে পড়লেন অভিযুক্ত আইনজীবীরা। সোমবার মামলার শুনানিতে আইনজীবীরা পালটা হলফনামা দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় চান। এত সময় কেন? প্রশ্ন তুলে সাতদিনের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিমকোর্ট।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিজেপির একটি মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে গত ৭ সেপ্টেম্বর ফলতা থানা পকসো মামলায় তাদের গ্রেফতার করে। পুলিশি হেফাজতে তাদের ওপরে অত্যাচারেরও অভিযোগ ওঠে।
গত সোমবারের শুনানিতে বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তের জন্য বাংলা ক্যাডারের সাত আইপিএস অফিসারের তালিকা দিতে বলা হয়েছে। সেই অফিসারদের বাসস্থান বাংলার বাইরে হতে হবে এবং এঁদের মধ্যে অন্তত পাঁচজনকে মহিলা হতে হবে। এদিনের শুনানিতে উক্ত নির্দেশ মেনে রাজ্য সাত আইপিএস-এর তালিকা জমা পড়ে। যাঁদের মধ্যে ৫ জন মহিলা এবং তাঁদের জন্ম বা বাসস্থান কোনওটাই বাংলায় নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার।







